Friday, March 11, 2016

হরেক মাল

আজকাল সবথেকে বেশি বিক্রি হচ্ছে মানুষ -
সস্তায় অথবা চড়া দরে।
এর আগে বিকোতো বিবেক কিম্বা কলম।
কেউ কেউ অবশ্য তার নাম রেখেছিল –  “আপস”।
এখন আর নামটামের বালাই নেই,
একেবারে খোলা বাজারে ক্রীতদাসের মতো বিকোচ্ছে

মানুষ, মানুষ এবং মানুষ।

No comments:

Post a Comment